আমাদের কবিতা

ভুতের আনন্দ

জ্যোতি ম‌ণ্ডল

ভুত হয়ে বেশ লাগছে ভালো।
হালকা মতো গা।।
মণুমেন্ট এর মাথায় বসে,
চিড়িয়াখানায় পা।।
ইচ্ছে হল দিল্লি গেলাম।
দিল্লি থেকে গোয়া।।
তারপর হুস এলাম খেতে,
জয়নগরের মোয়া।।
লোক গুলো সব হাঁটছে পায়ে,
উড়ছি আমি বেশ।।
দেখছি আমি অজানা এক, ভীষণ সুন্দর দেশ।।
নাকে নাকে গান গাইব এবার।
সাঁ রেঁ মাঁ পাঁ ধাঁ
ভুত হয়ে বেশ লাগছে ভালো,
হালকা মতো গা।।

FOR PAPA - ANKITA CHOWDHURY (BENGALI POEM).pdf FOR PAPA - ANKITA CHOWDHURY (BENGALI POEM).pdf
Size : 372.964 Kb
Type : pdf

 

                     মায়ের বকুনি

                   মা বকে ওরে বাবু কেন তুই বাইরে;

                তোর কত পড়া বাকি ঘরে ফিরে আয়রে।

                   রাত-দিন শুধু তুই করবি কি খেলা?

                   পড়ে আছে খাতা পেন বই এর খেলা।

                      কখন পড়বি তুই লিখবি কখন?

                    দিন-রাত টিভি দেখিস যখন তখন,

                  দিন চলে যায় ওরে,আর ফাঁকি দিসনা;

                পরীক্ষা এসে গেলো কানে কথা যায় না।।

(শুভম মন্ডল)

Date: 05/11/2018 Time: 7:58 pm

                       মিষ্টি কথা

                              বন্ধু এত মিষ্টি কথা কোথা থেকে পেলে?

                            মিষ্টি দোকান থেকে বুঝি মিষ্টি খেয়ে এলে;

                             তাই তোমার মুখের কথা মিষ্টি হয়ে গেল;

                           তাইতো এখন মিষ্টি হাসি আলোয় ঝলোমলো;

                           মিষ্টি কিনতে পয়সা লাগে মুখের মিষ্টি নয়,

                             মুখের মিষ্টি খরচ করলে কী ক্ষতিটা হয়,

                                      তাইতো বলি সবাইকে আজ;

                                            ঝগড়া-ঝাটি নয়,

                                          মিষ্টি কথা হাসি দিয়ে,

                                            করতে হবে জয়!!

(শুভম মন্ডল)

Date: 05/11/2018 Time: 7:58 pm